PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ২০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ভালুকায় ৯ ডাকাত আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ৩:০৭ পিএম

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতি কালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র সহ ৯ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে উপজেলার মেহেরাবাড়ীর জিঞ্জিরা মাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী এলাকার আশরাফ আলী আশুর ছেলে মাজাহারুল ইসলাম (৪৫) ও মৃত ইদ্রিস আলীর ছেলে রুবেল মিয়া (২৫), ত্রিশাল গুজিয়াম এলাকার মফিজুল ইসলামের ছেলে আফজাল মিয়া (২৯), একই এলাকার মোক্ষপুর এলাকার আকবর সরদারের ছেলে রিফাত সরদার (২৫) ও মৃত শাহাব উদ্দীনের ছেলে রিয়াদ মিয়া (৪৫), সানকি ভাঙা এলাকার মৃত মকবুল ঘটকের ছেলে নাজমুল হক (২৮), গৌরীপুর থানার চুরালী এলাকার কিতাব আলী কেদু মিয়ার ছেলে শামীম (২৫), শ্রীপুর থানার মোলাইদ মধ্যপাড়া এলাকার আউয়ালের ছেলে সোলাইমান (২৮) এবং নেত্রকোনার বারহাট্টা দেওলী এলাকার অছিল উদ্দীনের ছেলে শামীম (৩৪)।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৯জনকে আটক করতে পারলেও দৌড়ে পালিয়ে যায় আরও ৭ জন। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল