PoribortonKantho.Com
ঢাকা, মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ৪:২৮ পিএম

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকারকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। ২৭ নভেম্বর (বুধবার) রাতে ভালুকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মো. নোমান মুনসির নেতৃত্বে ২০ জনের একটি দল উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। নাঈম সরকার একজন কুখ্যাত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত। বিগত সরকারের ছত্রছায়ার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের সহযোগী হিসেবে ও হবিরবাড়ি যুবলীগ এর প্রচার সম্পাদকের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন বলে জানা গেছে।

থানা সূত্রে আরও জানা যায়, বিগত সরকারের সময় নাঈম এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভুমি দখল ও চাদাবাজি সহ আরও অসংখ্য অপরাধে জড়িত ছিল। ৫ আগস্টের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে। তার পিতা জাফর সরকার এলাকায় ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে পরিচিত। ইতোমধ্যে তার নামে তিনটি মামলা রয়েছে এবং দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। আসামী মো. নাঈম সরকার তার ভাগ্নীর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ভালুকা চেয়ারম্যান বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে মো. নাঈম সরকারকে স্কয়ার মাস্টারবাড়ি হতে আটক করা হয়। আটকের পর তার গ্রামের বাড়ি ছোট কাশর গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আসামীকে রাতেই ভালুকা থানায় সোপর্দ করা হয়।

সেনাবাহিনীর মেজর মো. নোমান মুনসি জানান, নাঈম সরকারের গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অটল অঙ্গীকারের প্রমান বহন করে। এটি একটি কঠোর বার্তা দেয় যে, অপরাধী যত প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল