PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ৪:৩৫ পিএম

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের স্মরণে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ভালুকা উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত ওই সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে পারভেজের বাড়ি পর্যন্ত নির্মিত এই সড়কের উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “পারভেজের মতো শিক্ষার্থীদের এমন অকাল মৃত্যু সমাজের জন্য এক বিরাট ক্ষতি। তার নামে এই সড়ক নির্মাণ আমাদের মাঝে তাকে বাঁচিয়ে রাখবে।” তিনি এলাকাবাসীকে পারভেজের পরিবারের খোঁজখবর রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সরকার, জেলা যুবদলের সহ-সম্পাদক কায়সার আহমেদ কাজল, ছাত্রদল নেতা ডন নাজমুল, শাহরিয়ার অনন্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, সড়কটি পারভেজের স্মৃতি ধরে রাখার পাশাপাশি এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানেও বড় ভূমিকা রাখবে। এ সময় তাঁরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল