PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ভালুকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২ ফেব্রুয়ারী ২০২৪, ৩:৫৫ পিএম

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উথুরা বাজারে।

অভিযোগ সূত্রে জানা যায়, উথুরা ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে খালেদ মাহমুদ সজিব (২৫) উথুরা বাজারে আবুল মেম্বারের মার্কেটে দোকান ভাড়া নিয়া কাপরের দোকান দিয়া সুনামের সাথে ব্যবসা করে আসছিলো। পহেলা ফেব্রুয়ারী দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে মেনজেনা গ্রামের সোহেল মিয়ার ছেলে মেহেদী হাসান শুভ (২৮), উথুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে রতন মিয়া (৩৪), একই গ্রামের দুলাল মিয়ার ছেলে রুদ্র মিয়া (২০), বনগাঁও গ্রামের আনিস মিয়ার ছেলে সৌরভ (১৯) গংরা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে খালেদ মাহমুদ সজিবের দোকানে প্রবেশ করে। ঐ সময় খালেদ মাহমুদ সজিব দোকানে না থাকায় তার ছোট ভাই খাইরুল আলম সোহান ও ভাগিনা ফেরদৌস আল সিমান্তকে এলোপাথাড়ি মারপিট শুরু করে রক্তাক্ত জখম করে। এসময় সন্ত্রাসিরা সিমান্ত’র মাথায় উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে হৈচৈ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসিরা চলে যায়। পরে সজিব পার্শ্ববর্তী একটি দোকানে গিয়ে মেহেদী হাসান শুভর কাছে হামলার কারন জানতে চাইলে শুভ সহ তার লোকজন পুনরায় সজিবকে ধাওয়া করে এবং সজিব নিজের দোকানে গিয়ে আশ্রয় নেয়। সন্ত্রাসিরা সজিবের দোকানে প্রবেশ করে ১ লক্ষ ৭৬ হাজার ৫ শত টাকা লুট করে এবং ২ লক্ষ ২০ হাজার টাকার আসবাবপত্র ভাংচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসক সিমান্তকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় খালেদ মাহমুদ সজিব বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মেহেদী হাসান শুভ জানান, আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা,সাকিব, সজীব মিলে রুদ্রকে মারদর করে আমি ফিরাতে গেলে তারা আমার উপর হামলা চালায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল হোসেন আকন্দ জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল