PoribortonKantho.Com
ঢাকা, সোমবার , ১৯ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ জুন ২০২৪, ৬:১৪ পিএম

Link Copied!

ভালুকায় ২০২৩ সালের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর আয়োজনে ১৯ জন শিক্ষার্থীদের মাঝে ওই শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ময়মনসিংহ ২ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল ওয়াদুদ ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।

শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ঝিল্লুর রহমান আনম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ময়মনসিংহ ৪ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. সুমন হোসেন, ভালুকার শাখা ব্যবস্থাপক মো. সুলতান উদ্দিন, সিডস্টোর শাখা ব্যবস্থাপক জয়নুল হক, বগার বাজার শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, ভালুকা শাখার সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান প্রমুখ।

শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে ৫ম শ্রেণী ৩জন শিক্ষার্থীকে ২৪০০০ টাকা করে, ৮ম শ্রেণীর ২ জন ২০০০০ টাকা করে , এসএসসি পরিক্ষায় উত্তির্ণ ১১ জন শিক্ষার্থীকে ১৩২০০ টাকা করে, এইচএসসি পরিক্ষায় উত্তির্ণ ৩ জন শিক্ষার্থীকে ৭২০০ টাকা করে মোট ১৯ জন শিক্ষার্থীকে ২৪৮০০০ টাকা এবং স্বাস্থ্যসেবা জন্য ৫ জনকে মোট ৫২২৬০ টাকা বৃত্তি দেওয়া হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল