PoribortonKantho.Com
ঢাকা, মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারাদেশ

শহীদদের স্মরণে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন রুহুল আমিন মাস্টার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪১ এএম

Link Copied!

আজ অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির ইতিহাসে একই সঙ্গে শোক আর গৌরবের দিন। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ দলীয় করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন মাস্টার।

রাত থেকেই কালো ব্যানারে ছেয়ে যায় শহীদ মিনারের আশপাশের এলাকা। ভোরের আলো ফুটতেই ব্যানার নিয়ে শহীদ মিনারের পথে আসতে দেখা যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের।

এ ছাড়াও অনেকে আসছেন পরিবার ও ছোট শিশুদের নিয়ে। অনেকের হাতে প্ল্যাকার্ড, মুখে ও হাতে লেখে রেখেছেন একুশের বিভিন্ন স্লোগান। যেখানে লেখা রয়েছে- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘বাংলা ভাষা অমর হোক’, ‘বাংলা আমার মায়ের ভাষা’ ইত্যাদি।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল