PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ৩০ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
৬ ফেব্রুয়ারী ২০২৫, ২:৫৪ পিএম

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এই দেশে স্বৈরাচার হাসিনার কোনো জায়গা হবে না। আমরা যুবদলের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবো।

এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন মৃধা, আঃ সাত্তার মাস্টার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ইলিয়াস আহাম্মেদ, যুবদল নেতা আলফাজ উদ্দিন মৃধাসহ অন্যান্যরা। বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল