PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ৩০ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৪, ৪:১৪ পিএম

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য গণনাকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচী পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা শুমারি সমন্বয়কারী সারোয়ার আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ কামরুল ইসলাম, মাস্টার ট্রেইনার নাজমুল হক, আইটি সুপারভাইজার জাহিদ হাসান, সুপারভাইজার বাড়ি সুমন, রকিবুল ইসলাম শুভ, ইশতিয়াক আহমেদ ইসহাক সহ সকল গণনাকারী এবং সুপারভাইজারগণ।

উপজেলা শুমারি সমন্বয়কারী সারোয়ার আলম জানান, ৪ দিনব্যাপী শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আগামী ১০ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শুমারির কাজ শুরু হবে ২৬ ডিসেম্বর শেষ হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল