PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ৩০ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ঈশ্বরগঞ্জে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে আ.লীগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ৬:২৪ পিএম

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মিছিলটি হয়।

মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা ‘অবৈধ হরতাল মানি না, মানবো না, আওয়ামীলীগের একশন ডাইরেক একশন, পুলিশ ভাইয়ের মৃত্যু, বৃথা যেতে দিবো না। যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙ্গে দাও, যে হাতে সাংবাদিক মারে সে হাত ভেঙ্গে দাও, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে’- সহ নানা স্লোগান দেন। মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক আবুল কালাম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় ২০০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল